1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি ঘোষণা - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি ঘোষণা

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৭৬ জন পঠিত
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন সংগঠনের সমন্বয়ে সত্যের সদস্য বিশিষ্ট সাংবাদিক ঐক্য পরিষদের পূর্ণ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) কাশিয়ানী প্রেসক্লাবে দিনব্যাপী তিন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে এ ঐক্য পরিষদ গঠন করা হয়।
ঐক্য পরিষদে, কাশিয়ানী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ফায়েকুজ্জামানকে সভাপতি, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মিলটন খানকে সাধারণ সম্পাদক করে পূর্ণ কমিটি ঘোষণা করে। এ কমিটিতে উল্লেখযোগ্য পদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্নাকে সহ-সভাপতি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদেক আহমেদ ও ইত্তেফাক উপজেলা প্রতিনিধি আহাদুল হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক, কাশিয়ানী প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিপ্লব হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ফোরামের ইবাদুল রানাকে সহ-সাংগঠনিক সম্পাদক, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে দপ্তর সম্পাদক, কাশিয়ানী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তাইজুল ইসলাম টিটনকে অর্থ বিষয়ক সম্পাদক, প্রেসক্লাবের সদস্য লিয়াকত হোসেন লিংকনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, পরশ উজিরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বায়তুল হাসান ও উপজেলা প্রেসক্লাবের মো. আসাদুজ্জামান (এম এ জামান) এবং কাশিয়ানী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক চৌধুরী আবু তালেব, জিয়াউল হক পান্নু শিকদারকে সদস্য পদে কন্ঠ ভোটে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়াও তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওয়াহিদুজ্জামান, কাজী ওমর হোসেন, মোহাম্মদ মিকাইল মিয়া। ঐক্য পরিষদ পূর্ণ কমিটির নেতৃবৃন্দ জানান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল, সমাজ সংস্করণ ও উপজেলার পেশাদার সাংবাদিকের মানোন্নয়ন ও অধিকার এবং অপ-সাংবাদিকতা দূর করতে ঐক্য পরিষদ কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION