1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে নব যোগদানকৃত ঢাকা বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

বঙ্গবন্ধুর সমাধিতে নব যোগদানকৃত ঢাকা বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৬১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিভাগের নব যোগদানকৃত কমিশনার মো. সাবিরুল ইসলাম।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে এসময় বিভাগীয় কমিশনারের সহধর্মিনী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো.মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি সকলকে নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও সমাধি সৌধের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

এর আগে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউজে সপরিবারে ঢাকা বিভাগীয় কমিশনার উপস্থিত হলে তাদেরকে জেলা প্রশাসনের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়। এছাড়াও বিভাগীয় কমিশনার মহোদয় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION