1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে কলেজ ছাত্রের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ফকিরহাটে কলেজ ছাত্রের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৬৪ জন পঠিত

সেলিম শেখ ফকিরহাট : ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর বাগেরহাট জেলা শাখার সদস্য অনিক অধিকারী হত্যার দ্রুত  বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাগেরহাট জেলা শাখার আয়োজনে শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় কাটাখালী মোড় চত্ত¡রে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দিপঙ্কর কুমার সাহা। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা শাখার সভাপতি এড্যাভোকেট মহিউদ্দন শেখ। সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, আবুল কালাম খান, জর্না শিকদার, নিহত অনিকের বাবা আকুল অধিকারী, মাতা সুমিত্রা অধিকারী সহ অন্যান্যরা।
এসময় বক্তারা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অনিক হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত  বিচার দাবী করেন। মানববন্ধনে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহন করেন।

নিহত অনিকের পরিবার জানান, ফকিরহাট উপজেলার বেতাগার কুমারখালী গ্রামের দরিদ্র কৃষক আকুল অধিকারীর ছেলে ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর বাগেরহাট জেলা শাখার সদস্য কলেজ ছাত্র অনিক অধিকারী গত ২২/০১/২০২৩ ইং তারিখ নিখোঁজ হন। নিখোঁজের এক সপ্তাহ পর গত ২৯/০১/২০২৩ ইং সকালে বেতাগা ইউনিয়নের বিঘাই এলাকার একটি মৎস্য ঘের থেকে  ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিন রাতেই নিহতের পিতা আকুল অধিকারী বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে আরো ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই রাতেই এজাহারভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION