1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সাংবাদিকদের সাথে নবনিযুক্ত অফিসার ইনচার্জের শুভেচ্ছা ও মতবিনিময় - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সাংবাদিকদের সাথে নবনিযুক্ত অফিসার ইনচার্জের শুভেচ্ছা ও মতবিনিময়

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মরত সাংবাদিকদের (প্রেসক্লাব টুঙ্গিপাড়ার) সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় টুঙ্গিপাড়া থানায় এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বিএম গোলাম কাদের, সাধারণ সম্পাদক এসএম তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, এম,ডি মাহাবুবুর রহমান (মুরাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী বিশ্বাস মাসুম, মো. আফজাল হোসেন, মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ বিএম শামীম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ খান, উপ-দপ্তর সম্পাদক মাখন অধিকারী মিন্টু, প্রচার সম্পাদক ফারহান লাবিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, নির্বাহী সদস্য মো. জামাল সরদার, মো.বিপ্লব হোসেন, সৈয়দ আল-আমিন, মো. আব্দুল হাকিম, মঈনুল ইসলাম, পারভেজ, তুহিব্বুল ইসলাম, তানজিম হাসান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর তদন্ত এস এম কামাল হোসেন, এছাড়াও টুঙ্গিপাড়ায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবাগত অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। টুঙ্গিপাড়া থানায় আমি নতুন যোগদান করেছি। থানার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এসময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সকল বাধা অতিক্রম করে জাতীয় স্বার্থে কাজ করার অঙ্গীকার সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই একটি অপরাধ মুক্ত ও মাদকমুক্ত থানা গড়ে তুলতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি টুঙ্গিপাড়া থানায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION