1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

বাউফলের সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৬২ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল :  জাতীয় প্রেসক্লাবের সামনে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রিক এন্ড  ইলেকট্রোনিকস বিভাগের মেধাবী শিক্ষার্থী  আবদুল্লাহ আল সোহান হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শুক্রবার  জুম্মাবাদ  মানববন্ধন করেছে ঢাকাস্থ  বাউফলবাসী।
প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মজিবুর রহমান, নওয়াজ বেলালী, সাচ্ছু প্রমূখ।
বক্তরা বাউফলের সন্তান আবদুল্লাহ আল সোহান হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। বক্তারা আরও বলেন, একটি মহল মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছেন। তারা মামলার তদন্তকারী অফিসারকে নিরপেক্ষ ভুমিকা পালনের অনুরোধ জানান।
মানববন্ধনে নিহত আবদুল্লাহ  আল সোহানের বাবা বাউফল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর  মোঃ ইউনুস খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ আবদুল্লাহ আল সোহান তার স্ত্রী  দোলার সাথে দেখা করতে গোলাপ বাগে তার শ্বশুরের বাসায়  যান। ওই সময়  দোলা ছাড়া বাসায় কেউ ছিলনা। তখন দোলাদের ভাড়াটে বাসার মালিকসহ ৫-৬ জন যুবক সোহানকে বহিরাগত মনে করে  মারধর করেন।
একপর্যায়ে সোহান অসুস্থ হয়ে পরলে তাকে একটি  হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ ঘটনায় সোহানের বাবা ইউনুস খান বাদি হয়ে যাত্রাবাড়ী  থানায় মামলা করলে পুলিশ ওই দিন রাতে বাড়ীর মালিক জামাল হোসেনসহ ৪ জনকে ঢাকা থেকে এবং র‍্যাব-১০ সদস্যরা ২ জন আসামীকে কুমিল্লা থেকে গ্রেফতার করেন।
নিহত সোহানের বাড়ী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌর শহরের ২ নং ওয়ার্ডে। তার বাবার নাম ইউনুস খান।  তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর। আবদুল্লাহ আল সোহানের ২২ এপ্রিল পড়াশুনার জন্য কানাডা যাওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION