1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার  - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

কাশিয়ানীতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার 

  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩০২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী হাসপাতালের পরিত্যক্ত কক্ষে চাঞ্চল্যকর ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলায় অভিযুক্ত অন্যতম পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

গত ২৩ মার্চ দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন একটি হাসপাতালের পুরাতন পরিত্যক্ত ভবনে আসামী ইমন ও তার সহযোগীরা ১৬ বছর বয়সী ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে আসামীরা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ভিকটিমের কাছে বিস্তারিত শুনে তার মা বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় ইমনসহ ০৫ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই নিকৃষ্ট ঘটনাটি তখন বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে জানতে পেরে র‍্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি চৌকস আভিযানিক দল ০৬ এপ্রিল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন আপর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলায় পলাতক আসামী ইমন (২২), পিতা-রাজ্জাক মু্ন্সী, থানা-কাশিয়ানী জেলা-গোপালগঞ্জকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত গণধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তরের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION