1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল  - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

শ্রীপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল 

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৭০ জন পঠিত
এস. এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৪ মার্চ)উপজেলার সাইটালিয়া ঈদগাঁ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এড.মোহাম্মদ আবু জাফর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হোসেন আকন্দ ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শওকত আলী মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদা জাহান স্বপ্না,শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন মৃধা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইউসুফ,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মদিন ফকির, জেলা জাসাসের আহ্বায়ক সদস্য ও ইউনিয়ন জাসাসের সভাপতি আলীরাজ,তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস.এম সুজন,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ আকরাম খন্দকার,শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আকন্দ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আল মামুনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ হাজারো জনতা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION