1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় রেজিস্ট্রেশন বিহীন ট্রাকসহ কুখ্যাত গরু চোর চক্রের ৪জন গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

গাইবান্ধায় রেজিস্ট্রেশন বিহীন ট্রাকসহ কুখ্যাত গরু চোর চক্রের ৪জন গ্রেফতার

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩০১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় কুখ্যাত গরু চোর দলের ৪সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় উদ্ধারকৃত ৪টি গরুসহ একটি রেজিস্ট্রেশন বিহীন ট্রাক জব্দ করা হয়। রাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম সজিব, রাজশাহী জেলার কাশিডাঙ্গা উপজেলার জাহিদুল ইসলাম জাহিদের ছেলে বিজয় ইসলাম ওরফে পিচ্চি বাবু এবং গাইবান্ধা সদরের খামার পীরগাছা গ্রামের আজিম উদ্দিনের ছেলে রেজাউল শেখ ও আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ।
বুধবার (৫মার্চ) গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION