সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী সাধেরআলী খালের দুই পাড় ভাঙ্গন রোধের উদ্যোগ গ্রহন করেছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানান, ভৈরব নদী থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার অতিবাহিত সাধেরআলী খালটি কালিগঙ্গা বড় খালের সাথে মিশে আছে। খালের দুই পাশে যাতায়াতের রাস্তা সহ রয়েছে অসংখ্য বসতবাড়ি। কিন্তু খালের সোনাখালী সুইচ গেট এলাকার দুই পাড় মাটি ভেঙ্গে পড়েছে। ফলে চলাচলের রাস্তা ও বসতবাড়ি রয়েছে ঝুকিতে। যে কারনে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ খালের পাড় ভাঙ্গন রোধের উদ্যোগ গ্রহন করেছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় সরোজমিন ঘুরে দেখা গেছে, রাস্তা রক্ষায় খালের দুই পাশে জিও ব্যাগ দেয়া হচ্ছে। এসময় মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও ঠিকাদার বিল্লাল খান সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার বলেন, এলাকাবাসীর দাবী পুরন হতে যাচ্ছে। এখানকার মানুষ ঝুকির মধ্যে ছিলো। খালের দুই পাড় রক্ষায় অস্থায়ী প্রতিরক্ষা কাজ করায় এলাকাবাসী উপকৃত হবেন।
Leave a Reply