1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে শক্তি ফাউন্ডেশনের ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

গোপালগঞ্জে শক্তি ফাউন্ডেশনের ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৭৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : “৩১তম বর্ষে সবুজায়নে শক্তি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের ৫৫ টি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ৫০ টি করে গাছের চারা লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সুশাসন চত্ত্বরে ৫০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, আম্রপালি আমের চারা রোপণের মাধ্যমে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

এসময় শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর (অডিট) খাদেম আহমেদ, এরিয়া সুপারভাইজার শেখ শাহীন হোসেন, ট্রেইনি সুপারভাইজার মো.মনিরুজ্জামান, ফাইন্যান্স সুপারভাইজার শিশির কুমার দাস, শাখা ব্যবস্থাপক মো.মহাসীন, মো. কামাল হোসেন, একাউন্টেন্ট মো. অহিদুল ইসলাম সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION