1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনার ১৪ দিন পর গ্রেফতার-২ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

বাউফলে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনার ১৪ দিন পর গ্রেফতার-২

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৭২ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদরকে কুপিয়ে জখম করার ঘটনার ১৪ দিন পর মামলা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় এমপি আসম ফিরোজের ভাতিজা এস এম ফয়সাল আহম্মেদ ওরফে মনির হোসেন মোল্লাকে ওই মামলায় ১ নম্বর এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লাকে ২ নম্বর আসামি করা হয়েছে।

মামলায় মোট ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজের অনুসারী। এ মামলায় মোঃ জাফর (৩৭) ও শামীম (৩২) নামে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৭.০৩.২৩ইং তারিখ রোজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে হামলা চালিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় আরও ২০-২৫ জন কমর্ী আহত হন। আবদুল মোতালেব হাওলাদার বর্তমানে ঢাকায় চিকিৎসাধিন রয়েছেন।

ঘটনার ১৪ দিন পর মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি এ টি এম আরিচুল হক। তিনি বলেন, ‘অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION