1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়ে উচ্ছ্বসিত গোপালগঞ্জের মেধাবী শিক্ষার্থীরা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়ে উচ্ছ্বসিত গোপালগঞ্জের মেধাবী শিক্ষার্থীরা

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩০৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়ে উচ্ছ্বসিত গোপালগঞ্জের বিভিন্ন সরকারি ও এমপি ভুক্ত নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে রোববার (২ এপ্রিল) দুপুরে স্থানীয় শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিসংখ্যানের উপ- পরিচালক মুহাম্মাদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মো.গোলাম কবির, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম তালুকদার উপস্থিত ছিলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত উপহারের ৩৪২ টি ট্যাব ৫৫টি সরকারি ও এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের নবম এবং দশম শ্রেণিতে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৩৪২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION