1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ৬ শত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

গোপালগঞ্জে ৬ শত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর ২০২৩ উদযাপন উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

রোববার (২ এপ্রিল) সকাল ১০ টায়
গোপালগঞ্জ যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬ শত হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ৫ কেজি আলু, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি ও ২০০ গ্রাম ওজনের গুড়া জুসের প্যাকেট বিতরণ করেন। এসময় তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল জলিল খান সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আ.লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, সমাজের বৃত্তবানরা যদি পরিকল্পিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে এলাকায় দুঃস্থদের জন্য ঈদের আনন্দ আর ফিকে হবে না। অসহায় ও দরিদ্র মানুষের প্রতি আরো বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের মানবিক নেতা মাহাবুব আলী খান ও তার ভাই গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল জলিল খান প্রতিবছরই পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করে থাকেন। এ কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION