1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে মুরগী চুরির অপবাদ দেওয়ায় বৃদ্ধের আত্মহত্যা - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

জয়পুরহাটে মুরগী চুরির অপবাদ দেওয়ায় বৃদ্ধের আত্মহত্যা

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫১১ জন পঠিত
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল গ্রামে মুরগী চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় মোছাঃ শাহাজন (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধ- পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত আব্বাস আলী প্রামাণিকের মেয়ে।
নিহতের বড়ভাই বলেন, কয়েকদিন আগে প্রতিবেশী ফারুকের একটি মুরগী হারিয়ে যায়। সেই মুরগী প্রতিবেশী মোঃ আবু বক্করের বোন বিলকিসের বাড়ী থেকে বের হয়। পরে এই হারিয়ে যাওয়া মুরগীটিকে নিয়ে মুরগীর মালিক ফারুক ও বিলকিস দুজনেই দাবি করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মেম্বারসহ সবাই বলেন মুরগী ছেড়ে দিলে যার বাড়ীতে যাবে মুরগী তারই হবে। মুরগী ছেড়ে দিলে প্রকৃত মালিক ফারুকের বাড়ীতে গিয়ে উঠে। তখন মেম্বারসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিরা বলেন যেহেতু বিলকিসের বাড়ী থেকে মুরগী উদ্ধার হয়েছে সেহেতু সন্ধ্যায় গ্রামে একটা বৈঠকে বসে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, আমার বোনকে মিথ্যা চুরির অপবাদ সহ্য করতে না পেরে দুপুরে নিজ ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
প্রতিবেশী মোঃ মন্তাজ প্রামাণিক বলেন, বক্কর ও তাঁর বোন বিলকিস মুরগী চুরির মিথ্যা অপবাদ দেওয়ার কারনেই আজকে এই বৃদ্ধা আত্মা করেছেন। আমরা গ্রামবাসী এর সুষ্ঠ বিচার চাই। চুরি করেছে বক্করের বোন আর সেই চুরির অপবাদ অন্যজনকে দিয়েছে এটা কেমন কথা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION