1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসলামী ব্যাংকের ৪০ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ৪০ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৮৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। দক্ষিনপূর্ব এশিয়ার প্রথম শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড”। ইতোমধ্যেই গৌরবের ৪০ বছর সুসম্পন্ন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ইসলামী ব্যাংকের ৪০ বছর পূর্তিতে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলো ”সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা ও ইফতার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৫‌ টায় গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার এলাকার মরহুম ডা.লায়েক উদ্দিন শপিং কমপ্লেক্সের ২য় তলায় ইসলামী ব্যাংক গোপালগঞ্জ শাখা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গোপালগঞ্জ জেলা শাখার এসএভিপি ও শাখা প্রধান এ.এইচ. এম.মোস্তফা কামাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অত্র শাখার এসসপিও আব্দুল্লাহ্ আল মামুন।
ব্যাংকের অত্র শাখার পি.ও মো.কাওসার আলী এবং এস.ও আব্দুল হালিম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শাখার এসএভিপি ও শাখা প্রধান এ.এইচ. এম.মোস্তফা কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল জলিল খান। বিশেষ অতিথি হিসেবে রুমী ফিস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো.ফকরুল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিন, পৌর কাউন্সিলর নাজমুল হোসেন, এস.কে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড.আবু সাইদ মো.আব্দুল্লাহ্।

“সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক” মূল আলোচনা করেন গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, মাওলানা মো.হাফিজুর রহমান।

এসময় উক্ত ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ, এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা সহ মুসলিম উম্মার শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ এস.কে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড.আবু সাইদ মো.আব্দুল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION