1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে বাস-ইজিবাইক- মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ নিহত ১ - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

দুমকিতে বাস-ইজিবাইক- মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ নিহত ১

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩০৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বাস-ইজিবাইক-মটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পলিটেকনিক কলেজের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিন-চার জন।

উপজেলার পায়রা সেতু সংলগ্ন দি বিরতি রেস্টুরেন্ট এলাকার পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মটর সাইকেল আরোহী পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত পুলিশের স্টানো-টাইপিস্ট মোঃ আঃ রব এর ছেলে মোঃ শাওন হোসেন(২৩)। আর মারাত্মক আহত ইজিবাইক চালক দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের আল আমিন(২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে লেবুখালীর পাগলা বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক পটুয়াখালীর দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের ‘দি বিরতি’ রেস্টুরেন্টের কাছে পৌঁছালে কলাপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তুহিন পরিবহন(ঢাকা-মেট্রো-ব-১৪-৩২৬৬) নামের একটি বাস রাস্তার ডান সাইডে ঢুকে পড়ে এবং সামনে থাকা মটর সাইকেলকে(পটুয়াখালী ল-১১-৩১৪৫) অতিক্রম করা কালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বিপরীত দিক থেকে আসা ওই ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। অপর দিকে পেছন দিক থেকে আসা আরেকটি সুজুকী নামের মটর সাইকেল (ভোলা-১১-২৯৬০) সামনের মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পেছনের মটর সাইকেল আরোহী শাহন হোসেন গুরুতর আহত হন।

দুমকি থানার ওসি মোঃ আবুল বাশার বাংলাদেশ মোমেন্টসকে বলেন, দুর্ঘটনার পর পেছনে থাকা মটর সাইকেলের আরোহীকে গুরতর আহত অবস্থায় পুলিশের পিক-আপে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION