1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে নিখোঁজ হালিমার সন্ধান আজও মেলেনি - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

অভয়নগরে নিখোঁজ হালিমার সন্ধান আজও মেলেনি

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩২৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার  শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের ভ্যান চালক তবিবুর শেখের কন্যা হালিমা বেগম(২৬)।
নিখোঁজ হওয়া এতোদিনেও সন্ধান মেলেনি। ফলে তার পিতার পরিবারের সদস্যেরা চরম কষ্টে দিনযাপন করছে। উল্লেখ গত ৮ মাস ধরে কেউ তার সন্ধান পাওয়া যাচ্ছেনা।
এব্যাপারে নিখোঁজ হালিমার মা কোহিনূর বেগম কান্না জড়িত কন্ঠে জানান, ২০১৬ সালে একই উপজেলার গোপিনাথপুরের ইছহাক শেখের পুত্র ইয়ারুলের সাথে বিয়ে হয়েছিল। ৩ বছর পর তার কন্যা সন্তান জন্ম নেয়। তার নাম হাবিবা। এরপর গত ৩ বছর আগে স্বামী তাকে তালাক দিয়ে দেয়। মানসিক ভারসাম্য হারিয়ে যায় হালিমার। তারপর হালিমা পিতার বাড়িতে চলে আসে।
কিন্তু হঠাৎ গত ৭/৮ মাস আগে পিতার বাড়ি থেকে হাটতে বেরিয়ে উধাও হয়ে যায়। ফেলে যাওয়া ছোট্ট কন্যা সন্তান হাবিবা(৩) ও উধাও হওয়া হাবিবাকে নিয়ে বর্তমানে সবাই দিশেহারা। শিশু সন্তান হাবিবা মাকে হারিয়ে পাগলপ্রায়।
উল্লেখ্য, হালিমা  পুড়াখালী মাদ্রাসা ও ইছামতি প্রা: বিদ্যালয়ের ছাত্রী ছিল। নিখোঁজ হালিমার মা দেশের সকল মানুষের কাছে আবেদন জানিয়ে বলেন কেউ যদি আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেয় তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো কেউ যদি আমার মেয়েকে দেখতে পায় তবে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ বিনীত অনুরোধ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION