1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ছাড়াই স্বাধীনতা দিবস পালন - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

অভয়নগরে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ছাড়াই স্বাধীনতা দিবস পালন

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৭৩ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ছাড়াই স্বাধীনতা দিবস উদযাপন করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৬মার্চ রবিবার সকালে এঘটনা ঘটে।
জানা গেছে সারাদেশের ন্যায় ওই মাদ্রাসায় ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সকালেই মাদ্রাসার শিক্ষক, অভিভাবক  ও ছাত্র ছাত্রীগণ উপস্থিত হয়। কিন্তু জাতীয় সঙ্গীত ছাড়াই জাতীয় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। বিষয়টিকে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোপের সৃষ্টি হয়েছে।
অনেকে অভিযোগ করে বলেছেন স্বাধীনতা দিবস হলো রাষ্ট্রিয় দিবস যে দিবস মানুষের মনের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। সেই দিবস উদযাপনের নামে জাতীয় সঙ্গীত ছাড়াই পালন করা রাষ্ট্র বিরতির সামিল, এই অপরাধ ক্ষমা করা যায়না।
সচেতন মহল জানিয়েছেন, ওই মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ছাড়া কেনো মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করা হলো দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে পাথালিয়া দাখিল মাদ্রাসার সুপার এ,এম,এম মনিরুজ্জামান জাতীয় সঙ্গীত ছাড়া স্বাধীনতা দিবস পালনের কথা স্বীকার করে বলেন, বাড়ি থেকে মাদ্রাসায় আসতে আমার একটু দেরি হয়েছিলো যে কারনে এমন ঘটনা ঘটেছে এবিষয়ে কিছু প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ করেন।
এব্যাপারে পাথালিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাকির তরফদার বলেন, আমি অসুস্থ তাই মাদ্রাসায় যেতে পারিনি আর জাতীয় সঙ্গীত ছাড়া স্বাধীনতা দিবস উদযাপন বিষয়ে আমি কিছু জানিনা।
এব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, জাতীয় সঙ্গীত ছাড়া স্বাধীনতা দিবস পালন হয়েছে এমন কিছু আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION