1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় দুর্বৃত্তের হাতে গৃহবধু খুন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

কোটালীপাড়ায় দুর্বৃত্তের হাতে গৃহবধু খুন

  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৬২ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্বৃত্তের হাতে দুই সন্তানের জননী বিথীকা গাইন (২৮) নামের এক গৃহবধু নির্মম ভাবে খুন হয়েছে। সে উপজেলার দিঘলিয়া মধ্যকান্দি গ্রামের দেবদাস গাইনের স্ত্রী।

শনিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় স্বামী।

সেই সুযোগে এক দুর্বৃত্ত ঘরে ঢুকে নিহত গৃহবধুকে বেধড়ক মারপিঠ, শোকেজ ভাংচুর করে নগদ টাকা স্বর্নালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঘটনা বুঝতে পেরে প্রতিবেশীরা গ্রাম্য ডাক্তারের পরামর্শে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে তাকে। কর্তব্যরত চিতিৎসক মৃত্য ঘোষনা করেন বিথীকাকে। ঘটনা স্থল থেকে একটি শাবল ও একটি হেলমেট জব্দ করেছে পুলিশ।

প্রতিবেশী সম্পদ গাইন বলেন- অপরিচিত এক লোক দেবদাসের ঘর থেকে রাস্তায় বেরিয়ে শাহিনের বাড়ী কোথায় আমাকে জিজ্ঞেস করে দ্রুত গতিতে মটর সাইকেল টেনে চলে যায়, সন্দেহ বশত ঘরে ঢুকে বিথীকাকে মাটিতে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানাই আমি।

দীপঙ্কর দত্ত, দীন ইসলাম মল্লিক জানান- দেবদাসের ঘরের পাশে রাস্তায় একটি মটর সাইকেল দেখতে পাই, হঠাৎ এক লোক ১০০ এর বেশি গতিতে টান মেরে চলে যাওয়ার সময় হেলমেট রাস্তায় পড়ে যায়। নিহতের স্বামী দেবদাস গাইন বলেন- আমি কাজে গিয়েছিলাম, খবর পেয়ে বাড়িতে এসে ঘটনা দেখতে পাই, আগৈলঝাড়ার এক ব্যক্তি বছর খানিক আগে ইজি বাইক কিনে দেওয়ার কথা বলে একাধিকবার আমার বাড়ী এসেছিলেন, আমার সন্দেহ ঐ ব্যক্তিই আজকের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- এ এস পি খাইরুল ইসলাম স্যার ঘটনা স্থল পরিদর্শন করেছেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION