1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে রিক্সা চালককে কুপিয়ে জখম - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাউফলে রিক্সা চালককে কুপিয়ে জখম

  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩৫৫ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় রিক্সাভাড়াকে কেন্দ্র করে মোঃ আলী হোসেন হাওলাদার (৩৫) নামে এক রিক্সাচালককে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার রাত ১০ টার দিকে বাউফল পৌরসভার ৬নং ওয়ার্ড শের-ই-বাংলা সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই ওয়ার্ডের আক্কেল আলী সরদারের ছেলে মোঃ সোহরাব হাসেন (৩৫) ও সোবাহান হাওলাদারের ছেলে রিক্সাচালক মোঃ আলী হোসেনের সঙ্গে রিক্সাভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায় রিক্সার যাত্রী সোহরাব হোসেন তার সাথে থাকা ছুরি দিয়ে জখম করে আলী হোসেনকে। এ সময় আলী হোসেনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকল কলেজ হাসপাতালে পাঠান।
আহত আলী হোসেনের মা আফসান বিবি বলেন, স্থানীয় রনি নামে এক যুবকের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখি। পরে ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।  সোহরাবের ছুরির আঘাতে আমার ছেলের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি কেটে চামড়ার সাথে ঝুলে রয়েছে। আঙ্গুলটি রাখা যাবে না বলে চিকিৎসক জানান।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION