1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় ওজনে কম দেয়ায় দুই প্রতিষ্ঠানের জরিমানা - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

বগুড়ায় ওজনে কম দেয়ায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩২২ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া : বগুড়ায় পবিত্র রমজানের প্রথম দিন বিশেষভাবে বানানো কাগজের ঠোঙ্গার মাধ্যমে ওজনে কম দেয়ার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (২৪ মার্চ) সদর উপজেলার রাজাবাজার এবং ফতেহ্ আলী কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, রমজান উপলক্ষে শুক্রবার বেলা ১১ টার দিকে বগুড়া শহরের রাজাবাজার এবং ফতেহ্ আলী কাঁচা বাজারে এ বিশেষ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় বিশেষভাবে বানানো ঠোঙ্গার মাধ্যমে ক্রেতাদের ওজনে কম দেয়ার অপরাধে কাঠালতলা বাজারে রাজা ফল ভান্ডারকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা এবং আলি ট্রেডার্সকে ৬,০০০ (ছয় হাজার) টাকাসহ মোট ১১,০০০ (এগারো হাজার) টাকা জরিমানা করা হয়।
এ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় বাজার কমিটি সহ জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করতে সহযোগীতা করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বিশেষভাবে তৈরি কাগজের ঠোঙ্গার মাধ্যমে ক্রেতাদেরকে ওজনে কম দেয়ার অপরাধে দুটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION