1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় বিদ্যালয়ের পরিচালনা পরির্ষদের সভাপতি নিবার্চনে অস্বচ্ছতার অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

কলাপাড়ায় বিদ্যালয়ের পরিচালনা পরির্ষদের সভাপতি নিবার্চনে অস্বচ্ছতার অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৮০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় আইনী জটিলতা না থাকলেও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরির্ষদের সভাপতি নিবার্চন প্রক্রিয়া স্থগিত করার অভিযোগ উঠেছে।

সভাপতি হিসাবে একক প্রার্থী থাকলেও রাজনৈতিক বিবেচনায় অন্য একজনকে সভাপতি নিবার্চিত করার অভিযোগ ভোটারদের। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদ্যালয়ের অবিভাবক সদস্যরা, দাতা সদস্যসহ অবিভাবক ও এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরির্ষদের ৬ জন নিবার্চিত অবিভাবক সদস্য, ১ জন মহিলা অবিভাবক পদে এবং ২ জন দাতা সদস্যের ভোটে নতুন সভাপতি নিবার্চিত হবে। এই নিবার্চন প্রক্রিয়া সুস্ঠভাবে সম্পন্নের জন্য নিবার্চন কমিশনার হিসাবে দ্বায়িত্ব দেয়া হয় কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মকর্তা আসাদুজ্জামান খানকে।

শুক্রবার (২৪ মার্চ) এ নিবার্চন সম্পনের জন্য দিন নির্ধারন করা হয়। এদিন ভোটর সদস্য স্বপন তালুকদার সভাপতি হিসাবে শওকত গোসেন তপন বিশ্বাসের নাম প্রস্তাব করেন। অপর ২ সদস্য ভোটার সিরাজুল ইসলাম ও আলাউদ্দিন ফরাজী এতে সমর্থন প্রদান করেন। এসময় অন্য কোন প্রার্থীর নাম প্রস্তাব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার সদস্যদের অভিযোগ, পরিচালনা পরির্ষদের ৯ ভোটার সদস্য প্রস্তাবিত প্রার্থীর পক্ষে তাদের মতামত প্রদান করেছেন। প্রস্তাবিত সভাপতি প্রার্থীর সাথে আলোচনা না করায়, আলোচনার সুযোগ দিয়ে নিবার্চন প্রক্রিয়া স্থগিত করা হয়। রাজনৈতিক বিবেচনায় অন্য একজনকে সভাপতি নিবার্চিত করার জন্য অদৃশ্য শক্তির প্রভাবে সভাপতির নাম ঘোষনা করা হয়নি।

এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী রায়ের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

নিবার্চন কমিশনার কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মকর্তা আসাদুজ্জামান খান বলেন, প্রস্তাবিত সভাপতি প্রার্থীর সাথে আলোচনা ছাড়াই নাম ঘোষনা করায় শনিবার (২৫ মার্চ) দিন নির্ধারন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION