1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়া জেলার রেকর্ড রুম পরিদর্শন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বগুড়া জেলার রেকর্ড রুম পরিদর্শন

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৮৪ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া : জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার বগুড়া জেলা প্রশাসনের সুপ্রাচীন রেকর্ড রুম পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তিনি এই রেকর্ড রুম পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ইলিয়াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, উপপরিচালক স্থানীয় সরকার মাসুম আলী বেগ, সহকারী কমিশনার ( রেকর্ড রুম) রেবেকা সুলতানাসহ আরও অনেকে।
পরিদর্শন কালে গৌতম কুমার, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনগনের সকল রেকর্ড পত্র, সরকারি গুরুত্বপূর্ণ দলিল, জেলা প্রশাসনের পত্র যোগাযোগ, প্রাচীন কালের হাতে লেখা পূথি,সাহিত্য-কর্ম, ইতিহাস, ঐতিহাসিক স্থাপনার দুর্লভ নকসা,মানচিত্র, গেজেটিয়ার সহ ২৫ বছরের পুরানো সব নথি বিজ্ঞানসম্মত ভাবে রক্ষনাবেক্ষনের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি জেলা প্রশাসনের কাছে এসকল আর্কাইভ্যাবল নথি পত্র সংগ্রহ করার পরামর্শ দেন এবং সূচিপত্র, ক্যাটালগিং করে তা জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় আর্কাইভসের গবেষণা কর্মকর্তা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। পরে জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম মহাপরিচালক গৌতম কুমারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাকে আর্কাইভস এর গুরুত্বপূর্ণ প্রকাশনা, স্মারক, আইন বিধি ইত্যাদি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক জাতীয় আর্কাইভস দর্শন করবেন এবং প্রাচীন নথিপত্র সংরক্ষণের কাজে সবরকম সহায়তা করবেন মর্মে জানান।
অতিরিক্ত সচিব পদমর্যাদার মহাপরিচালক গৌতম কুমার এই বগুড়ারই সন্তান। তাঁর বাড়ি ধুনট উপজেলায়। ইতোপুর্বে তিনি শ্রম অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে একবার বগুড়া শ্রম দপ্তরে এসেছিলেন এবং বগুড়ার শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION