1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো কোটালীপাড়া - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো কোটালীপাড়া

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৮৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জতীয় শিশু দিবস উপলক্ষ্যে মুজিব বর্ষে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও ঘর পেলো গোপালগঞ্জের কোটালীপাড়ার ১২৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বুধবার (২২ মার্চ) বেলা ১১ টায় গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের ভূমি ও গৃহহীন পরিবারের জন্য এ সব জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অতিরিক্ত জেলা প্রশাসক গোপালগঞ্জ শেখ জুবায়ের আহমেদ উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ১২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উক্ত দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে- সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, নব নির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আশ্রাফ, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী লুৎফর রহমান শেখ, হাজী আঃ মালেক সরদার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক, চৌধুরী সুলতান মাহামুদ, শ্যামল কান্তি বিশ্বাস, মাজহারুল ইসলাম পান্না, এ্যাডঃ বিজন বিশ্বাস, সমর চাঁদ মৃধা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।

অত্র উপজেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায়- প্রথম, দ্বীতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মোট ৪০৪ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে কোটালীপাড়া উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION