1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী  - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী 

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৮৬ জন পঠিত
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৭ জেলা ও ১৫৮ টি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন,এবং চতুর্থ ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩৯ হাজার ৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমিসহ ঘর হস্তান্তর করেছেন।
বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী গণভব থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের এসব ঘর হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, চাপাইনবয়াবগঞ্জ, রাজশাহী ও চুয়াডাঙ্গা এই সাত জেলার সব উপজেলাসহ ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
এর আগে প্রথম ধাপে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে ৬৩ হাজার ৯৯৯টি,দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি এবং তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি ঘর হস্তান্তর করা হয়েছে।
এর ফলে গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা নয়টি এবং উপজেলার সংখ্যা ২১১টি।আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় আরো ৩৯ হাজার ৩৬৫টি ঘর বিতরণের ফলে দেশে এখন সর্বমোট হস্তান্তরিত মোট গৃহের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৮২৭ টি।
ভূমিহীন গৃহহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশালের বানারীপাড়ার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের সুবিধা ভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। গণভবন থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION