1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪১৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কাশিয়ানীতে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাটিয়াপাড়া-কালনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারকরফা গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে ইকরাম শেখ (৫৫) ও শংকরপাশা গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে আহাদ শেখ (৪৫)।

কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুইজন যাত্রী নিয়ে মোটরচালিত ভ্যান চালিয়ে ভাটিয়াপাড়া চৌরাস্তার দিকে যাচ্ছিলেন ইকরাম শেখ। এ সময় বিপরীত দিক থেকে আসা শংকরপাশা পুরাতন ফেরিঘাটগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ইকরাম শেখ নিহত হন। এ সময় যাত্রী আহাদ সরদারকে গুরুতর আহত অবস্থায় কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION