1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩৯১ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মোঃ রাশেদুল ইসলাম হাওলাদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর সোমবার সকালে মৃত্যু হয়েছে।

রাশেদুল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামের মোঃ আবুল বশার হাওলাদারের একমাত্র সন্তান এবং পটুয়াখালী সরকারি কলেজের দর্শন বিভাগের সম্মান শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, রোববার সকালে কলেজের উদ্দেশ্যে প্রতিবেশি বন্ধু মো. মাজহারুল তালুকদারকে (২২) নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে রওয়ানা হন রাশেদুল।

বগা ডাঃ ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ এলাকায় গিয়ে মোটরসাইকেল পরিবর্তন করে ফের আরেকটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বগা-আদাবাড়িয়া-লোহালিয়া সড়কের মিলঘর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনজনই সড়কের ওপর পড়ে গুরুত্বর আহত হন। ওই সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল রাশেদুলের মাথার ওপর দিয়ে চলে যায়।

এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাশেদুলের মৃত্যু হয়।

রাশেদুলের মৃত্যুতে আনারশিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় রাশেদুলের বাবা-মা।

কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘সবার মৃত্যু হবে,এটাই নিয়ম। কিন্তু এমন অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। ওর বাবা-মাকে বোঝাবার মত ভাষা খুঁজে পাই না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION