1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে সরকারি জায়গার মাটি কেটে বিক্রির দায়ে এক ইউপি সদস্যের কারাদণ্ড - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুকসুদপুরে সরকারি জায়গার মাটি কেটে বিক্রির দায়ে এক ইউপি সদস্যের কারাদণ্ড

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৯৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের ১২ নং- গোহালা ইউনিয়নের সুইজগেটে অবৈধভাবে নদীরপাড় থেকে মাটি কাঁটা ও বিক্রির অপরাধে সালাউদ্দিন শেখ মান্দার (৪৫) নামের এক ইউপি সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার গোহালা ইউনিয়নের সুইচগেট এলাকায় এ অভিযান পরিচালনা করে এক ইউপি সদস্যকে এ কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা।

এসময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোহালা ইউনিয়নের সুইচগেট এলাকায় সরকারি জায়গার মাটি কেটে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলো সালাউদ্দিন শেখ। পরে খবর পেয়ে বিকালের দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় ভেকু (মাটি কাঁটার মেশিন) দিয়ে নদীর পাড় খনন ও মাটি কাঁটায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ১২নং গোহালা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION