1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

বঙ্গবন্ধুর জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫১০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২৩ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ।

দিবসটি উপলক্ষে ১৭ মার্চ ভোরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান বিচার বিভাগের সকল বিচারক, কর্মকর্তা- কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো.আবু ইব্রাহীম, যুগ্ম-জেলা ও দায়রা জজ মো.সাঈদুর রহমান, যুগ্ম-জেলা জজ মো.আনিছুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.ফিরোজ মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নিয়াজ মাহমুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস,
সহকারী জজ মো.কামরুজ্জামান, আফরোজা বিনতে শহীদ, মো. মেহেদী হাসান, মাসুমা রহমান অনু, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ, অনুশ্রী রায়, রেজাউল করিম বাঁধন, ফাহমিদা পিয়া, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো.মনিরুল ইসলাম সহ জজশীপ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও ম্যাজিস্ট্রেসী’র সকল শ্রেণির কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION