1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে মাদক ব্যবসায়ী কামরুল আটক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

অভয়নগরে ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে মাদক ব্যবসায়ী কামরুল আটক

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩২৭ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত একাধিক মামলার আসামি কামরুল হাওলাদার ওরফে মাদক কামরুলকে (৩৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে উপজেলার গুয়াখোলা গ্রামে শাহী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুরে রেজওয়ান আহমেদ ওরফে রোকন (৩২) নামে এক কাঠ ব্যবসায়ীকে কামরুল হাওলাদার ও তার সহযোগি শহিদুল
আটকে রাখে। বিষয়টি জানার পর রোকনের স্ত্রী তানিয়া খাতুন জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
পরে অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে রোকনকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কামরুল হাওলাদারকে আটক করে।
আটক কামরুল হাওলাদার গুয়াখোলা গ্রামের মৃত গণি
মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজনকে আসামি করে শনিবার (১৮ মার্চ) অভয়নগর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন তানিয়া খাতুন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গুয়াখোলা গ্রামে তানিয়া খাতুনের স্বামী রেজওয়ান আহমেদ ওরফে রোকন একজন কাঠ ব্যবসায়ী। শুক্রবার দুপুরে তিনি কাঠ
নিয়ে গুয়াখোলা গ্রামের শাহী মোড় এলাকায় তাবলীগ মসজিদের পাশে পৌঁছান।
এসময় রোকনকে আটকে রেখে কামরুল হাওলাদার ও তার সহযোগি একই গ্রামের রেলবস্তির অমর আলীর ছেলে শহিদুল ইসলাম দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
বিষয়টি জানার পর রোকনের স্ত্রী ৯৯৯-এ ফোন করে তাঁর স্বামীকে উদ্ধারের আবেদন করেন।
আটক কামরুল হাওলাদার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রোকনের কাছে পাওনা টাকা চেয়ে বিপদে পড়েছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদাবাজির অভিযোগে
আটক কামরুল হাওলাদারের বিরুদ্ধে ৩টি হত্যা, একটি অস্ত্র, বিষ্ফোরক, জুয়া, মাদক, লুটপাট, চুরি, মারপিট ও ছিনতাইসহ ১৬টি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর পলাতক আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION