1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধা পৌরসভার শহর পর্যায়ে জলবায়ু সহনীয় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চুড়ান্ত সভা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধা পৌরসভার শহর পর্যায়ে জলবায়ু সহনীয় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চুড়ান্ত সভা

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৩৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা পৌরসভার শহর পর্যায়ে জলবায়ু সহনীয় অবকাঠামো প্রকল্পটির আওতায় চুড়ান্ত সভা গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সার্বিক সহযোগিতাপূর্ণ বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহনীয় অবকাঠামো প্রকল্পের কনসালটেন্ট জন কেমার, প্রজেক্ট ডিরেক্টর নাজমুল হাসান চৌধুরী, সেক্টর স্পেশালিস্ট মানিক কুমার সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ অনেকে ।
সভায় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ছাড়াও সড়ক, রেল বিভাগসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২০ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে ২০ কি.মি. নতুন পাকা ড্রেন নির্মাণ, ড্রেন সংলগ্ন পাকা রাস্তাসহ অন্যান্য রাস্তা নির্মাণ ও সংস্কার, শহরের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, সড়ক বাতি (সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তায়) মানববর্জ্য ও ময়লা আবর্জনা অপসারণে যানবাহন সরবরাহ ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা পৌরসভার সুশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ডিজিটাল পদ্ধতি প্রর্বতন ও কার্যকরণে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION