1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জ উপজেলার বৃহৎতম মসজিদ উদ্বোধন - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বাকেরগঞ্জ উপজেলার বৃহৎতম মসজিদ উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৫১ জন পঠিত
মাসুদুর রহমান মোর্শেদ, বাকেরগঞ্জঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া মাদ্রাসা মসজিদ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে উপজেলার বৃহৎতম মসজিদের শুভ উদ্বোধন করা হয়।
আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুর রহিম হাওলাদার’র সভাপতিত্বে ও শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া কওমীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ কাওছার আহমেদ’র সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব (দা:বা:) মুহাদ্দিস চরমোনাই কওমিয়া মাদ্রাসা বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান, অত্র প্রতিষ্ঠানের জমিদাতা সদস্য আলহাজ্ব আব্দুল আউয়াল হাওলাদার, প্রতিষ্ঠানের জমিদাতা সদস্য এডভোকেট আবুল কালাম হাওলাদার, দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান প্রকাশক ও সম্পাদক দৈনিক দক্ষিণের কাগজ, সাংবাদিক গাজী মোশাররফ, সাংবাদিক মাসুদুর রহমান মোর্শেদ সহ অন্যান্য দাতা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অসংখ্য মুসুল্লিরা একত্রে জুম্মার নামাজ আদায় করেন।
শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া কওমীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ কাওছার আহমেদ জানান, ৫ম তলা বিশিষ্ট বৃহৎতম মসজিদটিতে একত্রে ২৫শত মুসলিম নামাজ আদায় করতে পারবে। নামাজ শেষে কোরআন তেলাওয়াত ইসলামিক সংগীত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION