1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে হামলা, পুলিশসহ আহত ২১ - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

বাউফলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে হামলা, পুলিশসহ আহত ২১

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৬৮ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিক ও শিশু কিশোর দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও ৯ পুলিশসহ কমপক্ষে ২১ নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আবদুল মোতালেব হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা যুবলীগের নেতা অরিবিন্ধু জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ উপজেলা পরিষদের গেইটের সামনে বাধা দেয়। এসময় আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এমপির ভাইর ছেলে যুবলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ মনির মোল্লার নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এসে তাদের উপর হামলা করে। এতে আবদুল মোতালেব হাওলাদারসহ তার অনুসারি গৌতম দাস, অমল চন্দ্র দাস, জাহিদ বক্স, রাজিব, জলিল, পলাশ, রাজা মিয়া, হাসান, বেল্লাল, রিপন, ইমরান গুরুত আহত হন।

এসময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ ৮-১০ রাউন্ট রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ইটপাটকেলের আঘাতে পুলিশের ওসি আলম মামুন, এসআই মনিরুজ্জামান, এসআই হুমায়ন কবির, এসআই আবুল বশার, এস আই আবুল হাসান, এএসআই শাহিন, কনেস্টবল রাহাত, কনেস্টবল ইত্তি, কনেস্টবল রবিউল আহত হয়েছেন।

এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের হাতে, পেটে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তাকেসহ তার কয়েক অনুসারিকে উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। এঘটায় শহরে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে আসম ফিরোজ এমপির নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ, বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি আসম ফিরোজ এমপি, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল আলাদা আলাদা কর্মসূচীর ঘোষনা করেন।

এর মধ্যে আসম ফিরোজ এমপি ও আবদুল মোতালেব হাওলাদার একই স্থানে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে কর্মসূচী ঘোষনা করে। এর পর থেকে উত্তেজনা বিরাজ করছিল।

বাউফলের ইউএনও বলেন, ‘দুই পক্ষকেই সহ অবস্থানের অনুরোধ করা হয়েছিল। তারা আমাকে কথাও দিয়েছিলেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। কিন্তু তারা কথা রাখেননি। আমি হাতজোড় করে তাদেরকে অনুরোধ করেছি। তারা আমার কথা শুনেননি।’

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘এ কর্মসূচীর নিরাপত্তা বিধানের জন্য শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ছিল। ঘটনার সময় সংহিসতা মোকাবেলা করতে ৮-১০ রাউন্ট রাবার বুলেট নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় আমিসহ ৯ পুলিশ আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION