সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটের ২নং লখপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বৃহস্পতিবার বেলা ১১টায় ৪২৯জন উপকারভোগীদের মাঝে দুই মাসের ভিজিডি কার্ডের চাল বিতরণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব এমডি সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,তাহিরা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা,মোঃ হাসিবুর রহমান,জন স্বাস্থ্য প্রকৌশলী ফকিরহাট।
ইউপি সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস এর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ ছালাম শেখ, মোঃ কবির মেড়ল, শেখ আলী আহম্মদ, হারুন অর রশিদ, মোঃ সেলিম শেখ, আসপিয়ার হোসেন,হারুন অর রশিদ,শাহিন ফারাজী,খুকুমনি,তাসলিমা লতা,মাহমুদা বেগম সহ উপকার ভোগীরা উপস্থিত প্রমূখ।
Leave a Reply