1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে হত্যা মামলায় এক নারীসহ ছয়জনের যাবজ্জীবন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জয়পুরহাটে হত্যা মামলায় এক নারীসহ ছয়জনের যাবজ্জীবন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩২২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে হত্যা মামলায় এক নারীসহ ছয়জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার(১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের আহাম্মদ আলীর ছেলে মোন্তাজ আলী (৪০), এন্তাজ আলী (৩৪), আলতাব হোসেন (৪৪), মৃত কোমেজ উদ্দিনের ছেলে আহাম্মদ আলী (৭০), আহাম্মদ আলীর স্ত্রী মিনা বেগম (৫৫) এবং মৃত আব্দুল সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৪৪)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সকালে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের আকবর আলী বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে বসে সংসারের বিষয়ে আলাপ করছিলেন। এ সময় আসামিরা কোদাল, লোহার রড, শাবল, লাঠি ও ছোরা নিয়ে অতর্কিত হামলা করে। ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিজুল ইসলাম ও তার ভাই আব্দুর রশিদ এবং তাদের বাবা আকবর আলীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হওয়ায় আব্দুর রশিদকে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে আর আকবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ২০০৭ সালের ৫ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রশিদ। এ ঘটনায় আকবর আলীর ছেলে মিজানুর রহমান মিঠু ওই বছরের ১১ এপ্রিল একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ছয়জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন।
জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল  বলেন, ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন বিচারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION