1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৩৫ জন - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

জয়পুরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৩৫ জন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৯০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : “চাকরি নয়, সেবা” এই স্লোগানকে  সামনে রেখে অদ্য ১৫/০৩/২০২৩  বুধবার বিকালে জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্বে জয়পুরহাট জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষার  ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এসময় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও  ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মহোদয়।
প্রার্থীদের অনেকেই তাদের তাৎক্ষনিক অনুভূতি ব্যক্ত করেন।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তারা আবেগপ্রবণ হয়ে পড়েন। পুলিশ সুপার মহোদয় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহবান জানান।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিশন-২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশের উপযোগী করে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতির আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হয়েছে। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় নিজ নিজ যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে শুধুমাত্র তারাই নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION