1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে এমপি রিপু - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি

বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে এমপি রিপু

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৮৫ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া : বগুড়ায় ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ খোকন পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক বগুড়া জেলা কার্যালয় মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই মেলা ঘিরে দশদিনে মেলবন্ধন যেমন ঘটেছে উদ্যোক্তাদের, তেমনি পণ্যের প্রদর্শন এবং বাজারজাত করণেও বিকাশ ঘটেছে এখানে। পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য ক্রেতাদের চাহিদানুযায়ী আকর্ষণীয় নতুন নতুন ডিজাইন ও মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদন করতে হবে। এই খাতের উন্নয়ন ও বিকাশ ঘটিয়ে উৎপাদন ও আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিই হবে বিসিক উদ্যোক্তা মেরার অন্যতম লক্ষ্য।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান মিলন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জেলা শাখার সভাপতি টি জামান নিকেতা, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিলটন, বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান।

এর আগে গত ৫ মার্চ ১০ দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়। এই মেলায় ৫০টি স্টল স্থান পায়। মেলায় বগুড়াসহ অন্য জেলা থেকে উদ্যোক্তাগণ স্টগুলোতে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION