1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে জোরপূর্বক বাড়ী ভাংচুরের অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

পাঁচবিবিতে জোরপূর্বক বাড়ী ভাংচুরের অভিযোগ

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৮৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে  সন্ত্রাসী কায়দায়  জোরপূর্বক বাড়ী ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ভাংচুরের ঘটনার জের ধরে পাঁচবিবি বাজারে  উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের দুজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার হরেন্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার হরেন্দা গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম ৩০ বছর আগে কামদিয়া- পাঁচবিবি রাস্তার পার্শ্বে হরেন্দা কামালপুর মৌজার ৩৯০/৪৫৩ নং খতিয়ানের ২৭৬ নং দাগের ৫০ শতক জমির মধ্য ৩৩ শতক জমি একই গ্রামের মৃত আয়েজ উদ্দিন পাটোয়ারীর পুত্র মেহের চৌধুরীর নিকট সাইট উল্লেখ করে বিক্রয় করেন। একই ভাবে ঐ দাগের বাঁকী ১৭ শতক জমি রাজিয়া বেগম  সাইট উল্লেখ করে  নিজ দুই মেয়ে ফজিলা খাতুন ও হুসনিয়ারা বানুর  নামে  দলিল করে দেন।
 রাজিয়া বেগমের মেয়েরা ঢাকায় অবস্থান করায় মেহের চৌধুরী একাই ভোগ দখল করে আসছিল। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য মিলে উভয় পক্ষকে ডেকে কাগজপত্র মূলে যার যার প্রাপ্ত বুঝিয়া দেন। সেই অনুযায়ী ফজিলা বেগম তার জমিতে একটি টিনের ছাউনী দিয়ে ঘর নির্মান করলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মীমাংসা আমলে না নিয়ে মেহের চৌধুরীর  সন্ত্রাসী কায়দায়  দিন দুপুরে তা ভেঙ্গে গুড়িয়ে দেন।
পাঁচবিবি থানায় ফজিলার করা এক অভিযোগে জানা যায়,
গত মাসের ২০ তারিখে একই জমিতে ফজিলা বেগম বাড়ী ঘর নির্মাণ করলে মেহের চৌধুরীর লোকজন সেই বাড়ী ভেঙ্গে দেন। পরে তিনি থানায় একটি  লিখিত অ়ভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে মেহের চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর আগে আমি জমিটি ক্রয় করে ভোগ দখল করে আসছি। কিন্তু পরবর্তীতে ফজিলা গংরা আমার দখল কৃত জমিতে জোর পূর্বক ঘর নির্মাণ করলে আমি তা ভেঙ্গে দেই।
তবে স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল বলেন, উভয় পক্ষের কাগজ পত্রের ভিত্তিতে  দুইজনকে সীমানা নির্ধারন করে দেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION