1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বাউফলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৬৯ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্কুল ও কলেজগুলোতে ৩ঘণ্টা কর্মবিরতি কর্মসূচী পালন অব্যাহত রয়েছে ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় দিনেরমত ওই কর্মসূচী পালন করেছেন বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশি মহাজোট নামে একটি ব্যানারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকার প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করে আসছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।
অবস্থান ধর্মঘটের পাশাপাশি দাবি আদায়ের আন্দোলন জোরদার করার লক্ষ্যে ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশের সকল বেেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩ঘন্টা কর্মবিরতির কর্মসূচী পালনের ঘোষণা দেন মহাজোটের ওই নেতারা।
ওই ঘোষণা মোতাবেক  মঙ্গলবার ৩য় দিনেরমত নওমালা ডিগ্রী কলেজ, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুস ছালাম মাধ্যমিক বিদ্যালয়, ইজ্ঞিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়, কর্পুরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কালিশুরী ডিগ্রী কলেজ , ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ অর্ধশত স্কুল ও কলেজে ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছে।
শিক্ষকদের যৌক্তিক দাবি আদায় আন্দোলনে শিক্ষার্থীরাও  অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION