1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দশমিনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

দশমিনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৭৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় গলায় ফাঁস দিয়ে যুধিষ্ঠি মিস্ত্রী (২৪) নামের টমটম চালক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী বাজারের দক্ষিন পাশে নিজ বাড়ির পাশের বাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত যুধিষ্ঠি মিস্ত্রী রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের ২নম্বর ওয়ার্ডের মৃত চিত্ত রঞ্জন মিস্ত্রীর ছেলে।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বাড়িতে আসে টমটমের কাজ করার কথা বলে আবার বাসা থেকে বের হয়ে যায় টমটমের কাজে। কিছু সময় টমটমের খুঁটিনাটি কাজ শেষে বাড়িতে এসে

হঠাৎ বসত ঘরের দরজা জানালা এলোপাথাড়ি ভাবে ভাংচুর শুরু করে। নিহতের স্ত্রী লক্ষীরাণী কিছু বলতে গেলে তাকেও মারধর করে। এরপরে বাসা থেকে বের হয়ে গেলে রাতে বাসায় না ফিরলে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সবাই ঘুমিয়ে পরে। সকাল ৬টার দিকে নিহতের মা কানন বালা এর প্রকৃতির ডাকে সারা পেলে বাহিরে যাবার সময় বাগানের দিকে চোখ পড়লে যুধিষ্ঠি গলায় ফাঁস লাগানো অবস্থায় মাটিতে পরে আছে।

নিহতের মায়ের ডাক চিৎকারে এলাকার মানুষ ঘটনাস্থলে এসে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়।

নিহতের স্ত্রী লক্ষীরাণী বলেন, সোমবার দুপুরে বাড়িতে এসে কিসের জন্য ঘর দুয়ার ভাংচুর ও আমাকে মারধর করে জানিনা। কারো কাছে কিছু না বলে দুপুরে না খেয়ে আবার বাড়ি থেকে চলে যায়। এরপরে কিসে কি হয়েছে জানিনা।

এবিষয়ে দশমিনা থানা ওসি মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত্যুদেহ উদ্ধার আর ময়না তদন্তের জন্য নিহতের লাশ পটুয়াখালী মর্গে প্রেরন এবং একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION