1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ে মেলার নামে চাঁদা আদায় - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

বাউফলে প্রাথমিক বিদ্যালয়ে মেলার নামে চাঁদা আদায়

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩১৩ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় উপকরণ মেলার নামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শিক্ষক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার পটুয়াখালীর উত্তর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। মেলার কথা বলে ৯টি ক্লাষ্টারের দুই শতাধিক বিদ্যালয় থেকে ৪০০ টাকা হারে চাঁদা আদায় করেন কতিপয় শিক্ষক।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় শিক্ষক সমিতির সভাপতি ৪০০ টাকা চাঁদা নির্ধারণ করেন। এরপর কয়েকজনকে টাকা আদায়ের দায়িত্ব দেয়া হয়। সোমবারের মধ্যে সব টাকা আদায় করে শিক্ষক সমিতির সভাপতির কাছে দেয়া হয়।

অপর এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের টাকা আদায়ের কোনো খাত নেই। বিভিন্ন সময় নানা কর্মসূচীর কথা বলে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। এরআগেও জাতীয় দিবস উপলক্ষে আমাদের কাছ থেকে চাঁদা নেয়া হয়েছে। এভাবে চাঁদা রীতি চালু করায় আমরা বিপাকে আছি। না দিলে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে হয়রানীর ভয় দেখানো হয়।

অবশ্য চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম বলেন, যারা এসব কথা বলেছেন তা সত্য নয়। মেলার জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। আমরা কয়েকজন শিক্ষক নিজেরা পকেটের টাকা দিয়ে মেলায় অংশগ্রহণ করছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, এভাবে চাঁদা আদায় করার কোনো সুযোগ নেই। যদি তিনি (রেজাউল করিম) চাঁদা তুলে থাকেন এটা তার ব্যাপার। চাঁদা তোলার বিষয়ে আমার অফিসের কোনো নির্দেশনা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION