1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওয়াপাড়া ভৈরব নদের জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, অতঃপর মৃত্যু দেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

নওয়াপাড়া ভৈরব নদের জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, অতঃপর মৃত্যু দেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৭৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগরে নওয়াপাড়া ভৈরব নদে পড়ে হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ, অতঃপর মৃত্যু দেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরীরা ভৈরব নদীতে নেমে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে অব্যাহত ভাবে চেষ্ঠা চালিয়ে ডুবে যাওয়ার ৭/৮ ঘন্টা পর মৃত্যু দেহ উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনাটি রবিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার নওয়াপাড়া নদী বন্দরের মের্সাস চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় ঘটে। স্থানীয়রা ও জাহাজে থাকা অন্য হ্যান্ডলিং শ্রমিকেরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদী বন্দরে থাকা এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে শরিফুল ইসলাম সাগর (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হন। তিনি পেশায় একজন হ্যান্ডলিং শ্রমিক ছিলেন।
ডুবুরীরা ৮ ঘন্টা যাবত অনেক চেষ্ঠা করে তার মৃত্যুদেহ  উদ্ধার করে। নিহত শরিফুল ইসলাম সাগরের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তোরাব আলী শিকদারের ছেলে।
নিহত শরিফুল ইসলাম সাগরের খালাত ভাই ইসমাইল হোসেন বলেন, আমার বাড়িতে থেকে সে নওয়াপাড়া বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় আজ সকাল ৭ টায় বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল সাড়ে ১০টার সময় মের্সাস চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যায়। তাকে ডুবুরীরা ও ঘাট শ্রমিকেরাসহ খোঁজা খোঁজি করতে চেষ্ঠা চালিয়ে বিকালে লাশ উদ্ধার করেছেন।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমরা লোক মারফত সাড়ে ১০ টার সময় জানতে পারি নদীতে একজন শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন। খুলনার ডুবুরীদের খবর দেওয়া হয় ।
পরে তারা এসে তার সন্ধান করতে থাকে। প্রায় ৮ ঘন্টা ধরে খুজতে থাকে অবশেষে বিকালে নিখোঁজ ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল বলেন, শরিফুল ইসলাম সাগর নামের এক শ্রমিক জাহাজ থেকে পড়ে নিখোজঁ ছিলো। তাকে আজ বিকালে মৃত অবস্থায় খুজে পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION