1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরের এসিল্যান্ড ও তহশীলদারের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন চক্রকে সহযোগিতার অভিযোগ - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

মুকসুদপুরের এসিল্যান্ড ও তহশীলদারের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন চক্রকে সহযোগিতার অভিযোগ

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩২৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এসিল্যান্ড ও তহশীলদারের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন চক্রকে সহযোগিতার অভিযোগ উঠেছে।

উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারের ওপর এক প্রভাবশালী ব্যক্তি কুমার নদী হতে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে, বিষয়টি মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা ও বনগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) কৃষ্ণ বাবুকে গত শুক্রবার (১০ মার্চ) জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম মুঠোফোনের মাধ্যমে অবহিত করলেও অদৃশ্য কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

এর আগে বনগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কৃষ্ণ বাবু সাংবাদিক শহিদুল ইসলামকে জানান যে, আমি সব পাইপ ভেঙে ফেলেছি কিন্তু এটা ছিলো মিথ্যা, বানোয়াট ও প্রতারনা। পরে বিষয়টি জানতে রোববার (১২ মার্চ) জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক সরেজমিনে ঘটনা স্থলে তার প্রতিনিধিকে পাঠিয়ে দেখতে পান ওই তহশীলদারের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে চক্রটি।

এলাকার লোকজন অভিযোগ করে বলেন, তহশীলদার ও এসিল্যান্ডের যোগসাজশে এখনও ড্রেজার মেশিন চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী ওই চক্রটি। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পাশে থাকা অগ্রণী ব্যাংক সহ প্রায় ২০টি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভূমি ধসের আশঙ্কায় হুমকির মুখে পড়েছে।

অভিযুক্ত মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহাকে আমাদের প্রতিনিধি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জানানোর পরেও কেন আইনগত কোন ব্যবস্থা নেননি? বলে জানতে চাইলে তিনি বলেন, ব্যবস্থা নিয়েছি, তারা আবারও এ কার্যক্রম শুরু করেছে। আমি আজকেও ব্যবস্থা নিয়েছি।

অভিযুক্ত তহশীলদার কৃষ্ণ বাবুকে এব্যাপারে তার অফিসের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে চক্রটি, জানানোর পরেও তাদের বিরুদ্ধে কেন আইনগত কোন ব্যবস্থা নেননি জানতে চাইলে তিনি টাইপ অপসারণ করে দিয়েছি পরে আবার তারা জোড়া লাগিয়ে বালুর উত্তোলন করছে। পাইপ অপসারণ কেন? আইনগত কোন ব্যবস্থা কেন নিলেন না? জানতে চাইলে তিনি বলেন এসিল্যান্ড স্যার এ ব্যাপারে কোন ব্যবস্থা নেননি। আমি আর কি করতে পারি বলেন।

এ বিষয়ে বিক্ষুব্ধ জনতা গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে অগ্রণী ব্যাংক সহ উক্ত দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান দ্রুত রক্ষা করতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

উল্লেখ্য, গোপালগঞ্জে কোন বালু মহাল নেই। প্রশাসনে কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে জেলা ব্যাপী চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। দুদকসহ সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে তৎপর না হলে এ চক্রটি অবৈধভাবে বালু উত্তোলন করে জাতির পিতার পূণ্যভূমি গর্বিত গোপালগঞ্জকে ভূমিধসের কবলে ফেলছে বলে মনে করেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION