1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে ফুপুর জমি লিখে নিয়েও ভাতিঝি দেয়না ভাত-কাপড় - Bangladesh Khabor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি: পার্থ সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল ফায়ার সার্ভিসের নতুন পরিচালক কর্নেল মাহমুদুল এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে আপন শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

দুমকিতে ফুপুর জমি লিখে নিয়েও ভাতিঝি দেয়না ভাত-কাপড়

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৪৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় চিকিৎসার কথা বলে স্বামী-সন্তানহারা সোনাবান বিবি’র (৮৫) টিপসই নিয়ে সমুদয় সম্পত্তি লিখে নিয়েছেন আপন ভাতিজি হোসনেয়ারা।

এছাড়াও অসুস্থ ফুপুকে বিনা চিকিৎসায় রেখে খাবার-দাবার ও ঔষধপত্র না দিয়ে স্বামীর বাড়িতে চলে গেছেন তিনি।

অভিযুক্ত হোসনেয়ারা পটুয়াখালীর দুমকী উপজেলার সন্তোষদী গ্রামের মৃত. মোতাহার ফকির এর মেয়ে। বিভিন্ন সূত্রে জানা যায়, ভাগ্যের নির্মম পরিহাসে স্বামী-সন্তান হারিয়ে মাথা গোঁজার ঠাঁই পেতে বাবা কালু ফকিরের বাড়ি সন্তোষদি গ্রামে চলে আসেন একচোখ অন্ধ সোনাবান বিবি। একসময়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ৬২ শতক জমি প্রতারণা করে লিখে নিয়ে যান তার ভাতিঝি হোসনেয়ারা।

সরেজমিনে গেলে সোনাবান বিবি অস্ফুটস্বরে কান্না জড়িত কন্ঠে সাংবাদিকে যেমন বলছিলেন, ও (হোসনেয়ারা) বোঝলে না, টিপ অইলে খারাপ। নেলে ক্যা, ধরলে ক্যা। বুড়ি এহন করবে কি, খয়রাত করবে? হ্যাও তো পারবে না, হাটতে পারে না। আমনেগো উপরে বিচার থুইলাম, আমনেরা য্যা হরেন।

ওই বাড়ির জহুরা বেগম অভিযোগ করে বলেন, হোসনেয়ারা সেই জমি বিক্রি করে স্বামীর বাড়িতে থাকে। ওখান থেকে কিছু টাকা দিলেও সোনাবান মরার আগে দু’মুঠো ভাত খেয়ে মরতে পারতো।

ভরনপোষন যে করতে পারবে তাকে ফুপুর জমি দেব বললেও অভিযুক্ত হোসনেয়ারা গা ঢাকা দিয়েছেন।
মুরাদিয়া ইউপি সদস্য মোঃ মসিউর রহমান বলেন, আমরা শত চেষ্টা করেও হোসনেয়ারা এর কাছ থেকে খাবার-দাবার বা ঔষধের টাকা পাইনি।

এবিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার বলেন, সোনাবান বিবি ভীষণ অসুস্থ হয়ে পড়লে লামিয়া নামের এক মেয়ে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে মানবেতর জীবনযাপন করছে। যাতে এ অবস্থায় না থাকে সেজন্য ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সর্বশেষ স্থানীয় লোকজনের চাপে অভিযুক্ত হোসনেয়ারা চাচাতো ভাই ইব্রাহিম চৌকিদার এর স্ত্রী শাহানাজকে ফুপুর সেবা শুশ্রূষার জন্য ওই জমি থেকে ৫ শতাংশ জমির দলিল দিলেও খাবার-দাবার ও চিকিৎসার কোন ব্যবস্থা করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION