1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে কালজয়ী গীতিকার আজিজের জন্মশত বার্ষিকীতে লোকসঙ্গীত উৎসব - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জয়পুরহাটে কালজয়ী গীতিকার আজিজের জন্মশত বার্ষিকীতে লোকসঙ্গীত উৎসব

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩৭০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : এক সময়ের বিমোহিত করা পল্লীগান ‘কলকল ছলছল নদী করে টলমল..’সহ প্রায় ৩০০ গানের  গীতিকার-সূরকার একেএম আব্দুল আজিজ ছিলেন জয়পুরহাটের কৃতি সন্তান।
১৯২২ সালের ২৮ ডিসেম্বর জয়পুরহাটে জন্মগ্রহন করে অনেক জনপ্রিয় গান সৃষ্টি করে পারি জমিয়েছেন
পরপারে।
তাই জয়পুরহাটের প্রথিতযশা এই সঙ্গীত প্রেমীকে স্মরনীয় করতে আয়োজন করা হয় কিংবদন্তী সঙ্গীত বিষেজ্ঞ একেএম আব্দুল আজিজের জন্মশত বার্ষিকী।
এ উপলক্ষে শুক্রবার বিকাল থেকে দুই দিন ব্যাপী চলছে লোক সঙ্গীত উৎসব। শহীদ ডাঃ আবুল কাসেম ময়দানে এ উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট লোকসংস্কৃতি ও গবেষক ড. জেসমিন বুলি।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামছুল আলম, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের লোক সঙ্গীত বিভাগের প্রধান ড. কমল খালিদ, ভারতের ত্রিপুরা ফোক একাডেমীর সাধারণ সম্পাদক, বিশিষ্ট ভাওয়াইয়াশিল্পী উত্তম কুমার সাহাসহ প্রমূখ।
এ আয়োজনে সেই স্বর্ণালী দিনগুলোর চিরঞ্জীব গানগুলো পরিবেশন করতে জয়পুরহাটে এই লোক সঙ্গীত উৎববে এসেছেন ৭০ থেকে ৯০ দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী মোঃ খুরশিদ আলম, পল্লীগিতি শিল্পী আব্দুল আলীম কন্যা নূরজাহান আলীম, সূরকার-গীতিকার আব্দুল আজিজ
কন্যা প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী নাদিরা বেগম, এ কালের জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী আমেনা খাতুনসহ উত্তারাঞ্চলের জনপ্রিয় ভা্ওয়াইয়া ও পল্লীগীতি শিল্পীরা।
বাংলার চিরচেনা সমৃদ্ধ সংস্কৃতির অংশ পল্লী গীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালী, মুর্শিদী, জারি, সারি, বারোমাসিসহ নানা গানগুলোকে আবারো জনপ্রিয় করতে এমন আয়োজন আরো  বেশী প্রয়োজন বলে জানান রোক সঙ্গীত উৎসবের সভাপতি রাজা চৌধূরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION