1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বগুড়ায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৬৯ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: এসো নবীন, হও মঙ্গলকর চেতনার সারথী” এই স্লোগান বাস্তবায়নে যুবক-তরুণদের সমন্বয়ে গড়ে তোলা স্বেচ্ছাসেবী ‘শ্রাবণী সুলতানা রক্তদান সংগঠনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২ টায় শহরের মাটিডালী ২য় বাইপাস এলাকার হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্চাসেবী মিলন মেলার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা ও কেক কর্তন করে অনুষ্ঠানটি উদ্বোধন করেন হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজের সভাপতি মো. শহিদুল ইসলাম।

‘শ্রাবণী সুলতানা রক্তদান সংগঠন’ এর প্রতিষ্ঠাতা ও হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজের অধ্যক্ষ মোছা. সুলতানা পারভীন শ্রাবণীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

তিনি বলেন, রক্তদান করেন যারা তারা মহৎ মনের মানুষ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট ডাঃ মো. মুনসুর রহমান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক শংকর ভট্টাচার্য।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য পরিবেশন করেন সংগঠনটির সদস্যরা। এদিন রক্তদানে বিশেষ অবদানের জন্য বেশ  কয়েকটি সংগঠনকে সম্মাননা স্মারক দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION