1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে খাল দখলের অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাউফলে খাল দখলের অভিযোগ

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৭৫ জন পঠিত
কহিনুর বেগম,  বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ-ধানদি গ্রামের করিম মৃধা বাড়ি সংলগ্ন খাল দখলের অভিযোগ পাওয়া গেছে।
ওই গ্রামের জসীম মাতুব্বর নামের এক ব্যক্তি নিজের জমি দাবী করে বসত ঘর তোলার জন্য খালটির কিছু অংশ ভরাটের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামে কৃষির আবাদ বৃদ্ধির লক্ষ্যে কয়েকবছর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) খালটি খনন করে। খাল খনন করার পর ওই এলাকায় বোরো ও ইরি ধান সহ বিভিন্ন ফসলের আবাদ বেড়েছে।
শনিবার সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, জসীম উদ্দিন নামের এক ব্যক্তি খালের মধ্যে পাইলিং করে বালু ভরাটের উদ্যোগ নিয়েছেন। বালু ভরাটের জন্য ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের একাধিক কৃষক বলেন, জসীম উদ্দিন স্থানীয় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলছেন না। খালটি ভরাট করা হলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। ফলে ওই গ্রামের সহস্রাধিক একর জমিতে ফসলের আবাদ হুমকির মুখ পড়বে। অবশ্য জসীম উদ্দিন খাল দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার নিজস্ব জমিতে ঘর তোলার উদ্যোগ নিয়েছি। খালটি আমার জমির মধ্য দিয়ে কাটা হয়েছে।
এ প্রসঙ্গে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহসীন বলেন, আমার কাছে খাল দখলের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION