1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৮৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”- এ প্রতিপাদ্যে আজ শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনের মাঠ থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম-এর নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে মহাসড়ক ঘুরে পুনরায় পুলিশ লাইনে ফিরে শেষ হয়। পরে রং-বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এরপর জেলা পুলিশ লাইনের ড্রিল শেড-এ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা পুলিশ সহ পুলিশের সকল ইউনিটের অন্যান্য কর্মকর্তাগণ ও নারী পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION