1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মার্চ মাসে রাজাকারদের তালিকা প্রকাশ হবে না : মুক্তিযুদ্ধ মন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

মার্চ মাসে রাজাকারদের তালিকা প্রকাশ হবে না : মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৫৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশের কোন এখতিয়ার ছিল না। বিগত নির্বাহী পার্লামেন্টে স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রস্তুত করার জন্য পূর্ণাঙ্গ আইন হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওপর সেই দায়িত্ব অর্পিত হয়েছে। সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজাকারদের তালিকা প্রণয়ন কমিটির আহবায়ক করা হয়েছে। আর ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি সেই কাজের অগ্রগতি আছে। তবে মার্চ মাসে সেই তালিকা প্রকাশিত হবে না। একটু বিলম্বে প্রকাশ করা হবে।

শুক্রবার (১০ মার্চ) দুপুর ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে তাগিদ আছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে তালিকা প্রকাশ করার। কবে রাজাকারদের তালিকা প্রকাশ হবে তার সঠিক সময় জানাতে পারবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান।

মোজাম্মেল হক আরও বলেন, যে তালিকা প্রকাশ করা হবে তাতে উপজেলা, জেলা থেকে বিভাগীয় শহর পর্যন্ত রাজাকারদের নাম থাকবে। আর এই সরকারের মেয়াদেই সেই তালিকা প্রকাশ হবে ইনশাল্লাহ।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গাজীপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ গাজীপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION