1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৩৩ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে ও উৎসবমূখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানকে ঘিরে নারী উদ্যোক্তাদের তৈরী নকশীকাঁথা, গ্রামীন আচার, হাতের কাজের শাড়িসহ বিভিন্ন পণ্যের স্টল সাজিয়ে বসে। যা দেখতে দর্শনার্থীদের ভীড় দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।

সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও সরকারি শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।

সহকারী শিক্ষিকিা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, মো. ফারুকুল ইসলাম ওমর, মো. জাহিদুল ইসলাম মোড়ল, এমডি সেলিম রেজা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ফকিরহাটের জয়ীতাগণ সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION